বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীর গ-ামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় রাতারাতি জোরপূর্বক জায়গা দখল ও স্ক্যাভেটর দিয়ে কৃষি জমি থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ কালু বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাঁশখালী ক্যাম্পে একটিসহ মোট দুটি অভিযোগ দায়ের করেছে।

গত ১৯ আগস্ট দায়ের করা অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, পশ্চিম বড়ঘোনা ৪ নং ওয়ার্ড এলাকার মৃত ইসমাঈলের ২ সংসারে ১০পুত্র ও ৪ কণ্যা সন্তান রয়েছে। মোঃ ইসমাইল মৃত্যু বরণ করায় উক্ত ১০ পুত্র ও ৪ কন্যা তৎসম্পত্তির ওয়ারিশ হয়। উক্ত ওয়ারিশগণ মৃত ইসমাঈলের রেখে যাওয়া সম্পত্তির মালিক হওয়াতে যার যার সুবিধা মতে ভোগদখলে থাকলেও এরইমধ্যে তার সন্তান মোঃ মফিজ গংদের কাছ থেকে জায়গা খরিদ করার অযুহাতে স্থানীয় শাহ আলম নামে এক প্রভাবশালী গোপনীয় ভাবে ভুমি অফিসে মিথ্যা তথ্য দিয়ে শুধু একটি মাত্র বিএস ১৫০৭ দাগে নামজারি খতিয়ান সৃজন করে নেয়। যাহা মৃত ইসমাইলের পুত্র আলী হোসেন, জমির হোসেন গংরা পৈত্রিক ও খরিদা মুলে পূর্ব থেকেই ভোগদখলে রয়েছে। নামজারি খতিয়ান সৃজনের বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী আলী হোসেন গংরা ওই নামজারি খতিয়ানাদি বাতিলের জন্য বাঁশখালী সহকারী কমিশনার (ভুমি)তে মিচ- মামলা দায়ের করে, উক্ত মামলার সুবাদে সরেজমিনে পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের মালিকনা ও দখল স্বপক্ষে একটি প্রতিবেদনও দিয়েছে চাম্বল ভুমি অফিসের তহসিলদার।