নবাবগঞ্জ উপজেলা(ঢাকা) সংবাদদাতা : ঢাকার নবাবগঞ্জের বারহা ইউনিয়নে বড় বারহা শুভরিয়া এলাকায় ভেকু মেশিন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফয়সাল ও কালামের বিরুদ্ধে ।ফয়সাল বারহা ইউনিয়নের আবদুল করিমের ছেলে। সম্প্রতি লোকজন ভেকু মেশিনে আগুন জ্বলতে দেখতে পাৎ স্হানীয়রা। বহু চেষ্টার পরে আগুন নিভানো সম্ভব হয়নি মেশিনগান পুরাপুরি পুড়ে যায়।এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষত ক্ষতি হয়েছে।
কোমরগনজ এলাকার আমজাদ হোসেন বলেন আমি আমার জমি ভরাট করার জন্য ভেকু ভাড়া করে এনে ৩ দিন যাবত কাজ করিয়েছি।ভরাটের আগে ফয়সাল ও কালাম ভরাটের কাজ করার জন্য ১ লক্ষ ৬০ হাজার টাকার কথা বলে টাকা বেশি চায় বলে আমি ভেকু ভাড়া করে নিজেই কাজ করার উদেদাগ নেই।ফয়সাল ও কালাম আমাকে ভেকু পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলো।
এ বিষয়ে ফয়সাল দাবী করে আমি মাটী ভরাট করতে চেয়েছিলাম টাকা কম বলাত করিনি।আমি ভেকু পুড়াইনি পূর্ব শত্রুতার জের হিসাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচেছ।
এ ব্যাপারে আমজাদ হোসেনস নবাবগনজ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ পাওয়ার পর থানার উপ পরিদর্শক তানভীর আহমেদ ঘটনাস্হল পরিদর্শন করেন এবং বলেন ঘটনা তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।