মীরসরাই সংবাদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার রুকন( সদস্য) সম্মেলন গত ১৬ জুন রোজ সোমবার বিকালে ,থানা আমীর মাওলানা নুরুল হুদা হামিদীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মাইন উদ্দিন এর পরিচালনায় বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর জনাব আলা উদ্দিন শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি জনাব ইউছুপ বিন আবু বকর, জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর মাওলানা মোক্তার আহমদ প্রমুখ।