ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশের সিডাক পুকুরপাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সম্প্রতি স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের নাম মধু (২২), বাড়ি সদর উপজেলার হিরাডাঙ্গা গ্রামে। তিনি একজন ট্রাকচালক।
পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা এটাকে ঘিরে এলাকায় নানা আলোচনা চলছে।