নান্দাইল ময়মনসিংহ সংবাদদাতা : ‎ময়মনসিংহের নান্দাইল উপজেলার জামতলা বাজার সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে উদ্যোগে নিয়েছে আলোর ভুবন পাঠাগার।

বাজারের পাশে রাস্তায় ও ছোট গর্তে জমে থাকা পানির সমস্যার সমাধানে সংগঠনটি পানি নিষ্কাশনের কার্যক্রম হাতে নেয়। ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মোট ১৮টি নির্ধারিত পয়েন্টে পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয় ব্যবস্থাপনায় পরিচালিত এই কার্যক্রমে এলাকাবাসীকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দিতেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্ষা মৌসুমে জমে থাকা পানির কারণে বাজারের রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ত।

এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেন, ”অবশেষে আমাদের সমস্যা সমাধানের পথে পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে অনেকটাই স্বস্তি মিলবে।”

আলোর ভুবন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফাইজুল ইসলাম বলেন, ”জনসাধারণের চলাফেরায় কষ্ট দেখে আমরা এই উদ্যোগ নিয়েছি। সেই সাথে রাস্তাটি সংস্কারে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছি।”

তিনি আরও বলেন, ”এই কাজে যারা সহযোগিতা করেছেন রফিক, জিহাদ, সাদ্দাম, ইয়াসিন, জুবায়ের, রাজিব ও জিসান—তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”