চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন পশ্চিম কদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (পিআরএল ভোগরত) সুদর্শন বড়ুয়া গত ০৭ জুলাই ২০২৫ তারিখে পরলোক গমন করেছেন। তিনি ঐতিহ্যবাহী উত্তর গুজরা ধর্মচক্র বিহারের সদ্ধর্মের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত নলিনী রঞ্জন বড়ুয়া ও উপাসিকা প্রয়াতা সন্ধ্যা রানী বড়ুয়ার জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। উল্লেখ্য তিনি বিউবো’র শুল্কমুক্তি ও স্থানান্তর পরিদপ্তরের সাবেক পরিচালক ইন্দ্রনীল বড়ুয়ার কাকাতো ভাই ছিলেন।

তাঁর প্রয়াণে পরিবারবর্গ ও সকল শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও পারলৌকিক সদ্গতি ও নির্বাণ সুখ কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।