চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

চকরিয়ার খুটাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন খুটাখালী ইউনিয়ন জামায়াতের আমীর ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদ। তিনি বলেন, নতুন ফ্যাসিবাদের মোকাবেলায় আবারো জুলাই যোদ্ধারা প্রয়োজনে মাঠে নামবে।

অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক।

এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শাহাবুদ্দিন আরমান, জামায়াত নেতা কাজী শওকতুর রহমান, মাস্টার রিদুয়ানুল হক ও মাওলানা ওমর হামজা। এসময় জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জামায়াত নেতা কাজী এনামুল হক।