নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : দোহার পৌরসভার ৯ শতাংশ জায়গা বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগ পাওয়ায় গেছে। জমিটির ভরাট ও দখলের জন্য টিন দিয়ে বেড়া দিয়ে ঢেকে ফেলা হয়েছে।
পৌরসভার প্রাণকেন্দ্র থানার মোড় এলাকায় আন্তঃমহাসড়ক সংলগ্ন জমিতে এ ভরাট কাজ চলছে। স্থানীয়রা জানান প্রভাবশালী জাল ব্যবসায়ী নিলুফার হোসেন লালু এ জমিটি ভরাট করছে।
স্থানীয় সাংবাদিকদের কাছে তথ্য পেয়ে উপজেলা প্রশাসন গতকাল মঙ্গলবার দুপুর বারোটায় অভিযান চালিয়ে এ জমিতে সবধরনের দখল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। অথচ নির্দেশ অমান্য করে অবৈধ দখল কার্যক্রম চালানো হচ্ছে। জয়পাড়া মৌজার এ জমিটির বর্তমান বাজার মূল্য চার কোটি টাকা।
মঙ্গলবার বেলা ২ টার সময় দোহার পৌরসভার ৬ নং ওয়ার্ডের থানার মোড় এলাকায় দিয়ে দেখা যায় জমির সামনের অংশে টিন দিয়ে বেড়া দিয়ে ঢেকে দিচ্ছে যাতে বাইরে থেকে ভরাট কার্যক্রম দেখা না য়ায়। দিনমজুর রা জানান জনৈক নিলুর হুকুমে তারা এ কাজ করছে।
স্থানীয়রা জানান আঞ্চলিক মহাসড়কের পাশে জমিটি দিনরাত শতাধীক ট্রাক বালু ফেলে দিনরাত ভরাট করা হচেছ অথচ প্রশাসনের কোন নজরদারী নাই।আর এস রেকর্ড অনুযায়ী এ জমির মালিকানা কফিরাম রায়, রামকৃষ্ণ রাত, হরেকৃষ্ণ রায়ের নামে থাকলেও বর্তমানে সরকারী মালিকানায় রেকর্ডভুক্ত। এলাকাবাসী জানান পূর্বে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক ছাএলীগ নেতা সাজ্জাদ হোসেন সূরুজ এর দখলে ছিলো পট পরিবর্তনের পর বালু ব্যাবসায়ূী নিলুর দখলে চলে যায়।