কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা কায়েমপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের উদ্যোগে আজ বিকাল ৩টায় স্থানীয় নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জামসিদ মিয়া এবং সঞ্চালনা করেন আল আমিন সরকার।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর শিবলী নোমানী, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোবারক হোসেন ভূইয়া, অধ্যাপক আমিনুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সফিউল্লাহ, যুবনেতা জাহিদুল ইসলাম, ডা. মিজানুর রহমান ও শরিফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বিএনপি ও জাতীয় পার্টির ৬ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি আতাউর রহমান সরকার।