ভিত্তিপ্রস্থর স্থাপন

বোদা (পঞ্চগড়) সংবাদদাতাঃ পঞ্চগড়ের বোদা পৌরসভায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। পৌরসভার কলেজপাড়ায় ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, প্রতিষ্ঠান প্রধান মানিক মিয়া প্রমুখ। শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার শিক্ষা থেকে ঝড়ে পড়া শিশুদের জন্য শিক্ষা দানের জন্য পরিচালিত হয়ে আসছে।

কর্মশালা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) শিক্ষা শুধু একটি প্রতিষ্ঠানিক প্রক্রিয়া নয়, এটি একটি জাতিকে আলোকিত করার অন্যতম প্রধান মাধ্যম। উন্নয়নশীল বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার গুণগত মান উন্নয়ন একটি জাতীয় অগ্রাধিকার-এমন উপলব্ধি থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপি উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক ও অভিভাবকমহল।

তথ্য প্রযুক্তি সামগ্রী প্রদান

হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা : বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার জন্য কম্পিউটার সহ তথ্যপ্রযুক্তি সামগ্রী অনুদান হিসেবে প্রদান করেছেন।

আজ মঙ্গলবার সকালে নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবন ডালিয়া কুঞ্জ হতে চট্টগ্রাম মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণ এই তথ্য প্রযুক্তি সামগ্রী গ্রহণ করেন।

পদক পেল শিশু বিতর্ক দল

মাগুরা সংবাদদাতা : মাগুরা শিশু বিতর্কদল জাতীয় চ্যাম্পিয়ন হয়ে প্রাথমিক শিক্ষা পদক পাওয়ার গৌরব অর্জন করেছে। মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম তাদেরকে অভিনন্দন জানায়। সম্প্রতি ২০২৫ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর পুরস্কার বিতরণী ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মাগুরা জেলার একমাত্র বিতর্ক সংগঠন মাগুরা আদর্শ বিতর্ক সংঘ এমআইডিএস এর শিশু বিতার্কিকদের সমন্বয়ে গঠিত মাগুরা জেলা দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাগুরা জেলা দল এবং উপদেষ্টাদের কাছ থেকে পদক, ক্রেস্ট ও সনদ গ্রহণ করে।

প্রশিক্ষণ কর্মশালা

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায়।

পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।