মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মোহাম্মদ ওসমান নামে এক রুম সহকর্মীর (বন্ধু) ভারী বস্তুর আঘাতে গুরুতর আহত হওয়ার কয়েকদিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম (২৬)। ২৭ মে (মঙ্গলবার) সকালে ঘুমন্ত অবস্থার আরিফের ওপর এই হামলা চালানো হয় বলে তার পরিবার জানিয়েছেন। মাথার গুরুতর আঘাত নিয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আরিফের মৃত্যুর খবরে তার নিজ গ্রামসহ পুরো মহেশখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর ১৫ দিন পর গত মঙ্গলবার (২৪ জুন) আরিফের মৃতদেহ বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়ার বাড়িতে নিয়ে আসা হয়। তার জানাজা শেষ করে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।