ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ফুলপুরে গণঅভ্যুত্থানে শহীদ সাইফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার চকঢাকিরকান্দা গ্রামের বাড়িতে দোয়া মাহফিল, স্বরণসভা ও সমাধিতে পুষ্পস্তবক করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা (উঃ) বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, নিহতের ছোট ভাই হাফিজুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলুসহ বিভিন্ন রাজনৈতিক দল, আলেম উলামা ও স্থানীয় নেতৃবৃন্দ। গত বছরের এই দিনে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে চক ঢাকিরকান্দা গ্রামের তৈয়ব আলীর পুত্র সাইফুল ইসলাম (৩৫) গুলীবিদ্ধ হয়ে শহীদ হন।