আশাশুনি সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বুধহাটা করীম সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠি হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তুষার কান্তি মহাতো। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, সাবেক ভাইস চেয়ারম্যান এড.শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান আল আব্দুল হান্নান, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক এস.এম হাবিবুল্লাহ বাশার, ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী, মতিয়ার রহমান, ফিরোজ আহমেদ, দোলন খাতুন, যুবদল নেতা রফিকুল ইসলাম বকুল, বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী আল শেখ আছাফুর রহমান, জামায়েত নেতা আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, শ্রমিক দল সাবেক সভাপতি জালাল উদ্দীন প্রমুখ।