ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলা ভ্যান রিক্সা ট্রেড ইউনিয়নের আয়োজনে ১৫ অক্টোবর ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা উপজেলা ভ্যান রিক্সা ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ আলমগীর হোসেন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা সভাপতি মাওঃ আব্দুল মালেক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা সেক্রেটারি আধ্যাপক নজরুল ইসলাম হান্নান, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন-অর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, সাধারণ মোঃ আলমগীর কবির ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উপজেলা অর্থ সম্পাদক ইমামুল ইসলাম, শ্রমিক নেতা আসমত উল্লাহ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান তুহিন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।