রাজার হাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : গতকাল ২৯ জুলাই মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজার হাট উপজেলার ঘড়িয়াল ডাংগা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সিঙ্গার ডাবরি হাট হতে কুড়ার পাড় বাজার পর্যন্ত খাল ও গর্তে ভরা চলাচলে অযোগ্য হয়ে পড়ায় সড়কটির মেরামতের কাজ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উক্ত সড়কটি প্রায় দুই বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় জনগণের সুবিধার্থে এ সড়কটির মেরামতের কাজ করছে বলে জানান জামায়াতের নেতাকর্মীরা। এ সময় রাজার হাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খলিলুর রহমান ও জামায়াতের সেক্রেটারি আঃ ছালাম এবং, আঃ খালেক, কাজী সাইফুল ইসলাম, জিয়া মোল্লা, রুবেল মিয়া সহ বেশ কিছু নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন ।
গ্রাম-গঞ্জ-শহর
রাজার হাটে জামায়াতের উদ্যোগে সড়ক মেরামত
গতকাল ২৯ জুলাই মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজার হাট উপজেলার ঘড়িয়াল ডাংগা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে
Printed Edition