হোমিওপ্যাথি ডাক্তারদের নিয়ে এক সভা মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় ‘ন্যাশনাল হোমিওপ্যাথি ডক্টরস ফোরাম’ গঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

ন্যাশনাল হোমিওপ্যাথি ডক্টর ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের গঠিত কমিটির দায়িত্বশীলরা হচ্ছেন - ডা. বজলুল রহমান (সভাপতি), ডা. আতাহার আলী (সেক্রেটারি), ডা. মো. তাজুল ইসলাম (বায়তুলমাল সম্পাদক), ডা. মো. আফজাল হোসাইন (অফিস সম্পাদক, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে ডা. মনছুর আলী, ডা. সাদেকুল ইসলাম, ডা. খন্দকার আসাদুল ইসলাম ও ডা. মাহফুজ।

সভায় সভাপতির বক্তব্যে আব্দুস সবুর ফকির বলেন, হোমিও ডাক্তাররা চিকিৎসা সেবায় ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। মানবসেবার মধ্য দিয়ে ইসলাম বিজয়ী হয়েছে। সমাজকল্যাণ অত্যন্ত গুরুত্বর্পূণ কাজ। আল্লাহর রাসূল (সা.) সমাজকল্যাণ মূলক কাজের মাধ্যমেই ইসলাম প্রচার ও প্রসার করিয়েছেন।

এটিকে এক নম্বর টার্গেট রেখে চেম্বারগুলোতে চিকিৎসা সেবার পাশাপাশি দাওয়াতী কাজের কেন্দ্র বানাতে হবে। হোমিও চিকিৎসকদের অধিকার ও যৌক্তিক দাবি আদায়ে এই সংগঠন ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মহানগীরর কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য সৈয়দ সিরাজুল হক, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন সহ হোমিও চিকিৎসকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।