গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নের বাজার পাড়া এলাকার মিঠুন আলীর ছেলে তাজকিন সজীব (১৩) নামে মাদরাসার এক ছাত্র পুকুরে ডুবে মারা গেছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম জানান, মৃতের মা-বাবাসহ আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজনের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।