মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের মুক্তাগাছায় মধ্যরাতে ডাকাতি করতে এসে জনতার বাধার মুখে ককটেল বিষ্ফোরন করে পিকাপ ভ্যান নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। শনিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, ডাকাতির শিকার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন বগুড়ার সাব্বির হোসেন ও কুচ্ছিার অনিক আহমেদ। তারা দুজনেই স্থানীয় জায়েদ ফ্লাওয়ার মিলে কাজ করতেন। ডাকাতরা অনিক আহমেদের স্ত্রী তাজমিন আক্তার কারিমার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় এবং অনিক আহমেদকে মারধর করে। অপরদিকে সাব্বির হোসেনের কাছ থাকা নগদ টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ডাকাতরা লোকজনদের মারধর করে। ডাকাতদের দ্বারা বাড়ীর নারীরাও হেনস্তার শিকার হন।

ডাকাতির শিকার অনিক আহমেদ বলেন, আমার কিছু বুঝে উঠার আগেই আমাকে মারধোর শুরু করে এবং যাকিছু আছে বের করে দিতে বলে। আমার স্ত্রীর গলার চেইন ও কানের দোল নিয়ে যায়।

অপরদিকে ভোক্তভোগী সাব্বির হোসেন বলেন, প্রথমে কেচিগেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং কাঠের দড়জা ভেঙ্গে রুমে প্রবেশ করে। আমরা প্রচন্ড ভয় ও আতঙ্কিত হয়ে পরি। আমাদের মেরে ফেলার হুমকি দেয়া হয়। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে।