তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
তারপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, অধ্যাপক সিদ্দিকুর রহমান , জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল আলম, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে তামাক বিরোধী রচনা প্রতিযোগীতায় বিজয়ী ৩ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।
উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩১ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, নারী প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন দপ্তর প্রধানসহ বিভিন্ন শেণি পেশার মানুষজন অংশ নেন।
পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশীদ। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর জয়নুল আবেদীন, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন প্রমুখ।