নবাবগঞ্জ উপজেলা (ঢাকা) সংবাদদাতা : মিটফোর্ডের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা ও পৌরসভা শাখার বিক্ষোভ মিছিল ঢাকার দোহারে দেশব্যাপী চাঁদাবাজি, খুন ও মিটফোর্ডের সামনে নৃশংস হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা ও পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জয়পাড়া বাজার মসজিদ থেকে মিছিল টি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষ্যণ করে থানার মোড়ে এসে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে ও এ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা যুবায়ের আহমদ সাকীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সদস্য্ মজিবুর রহমান, আনোয়ার হোসেন, দোহার থানা শাখার সহ সভাপতি হাফেজ রুহুল আমিন দেওয়ান, ডা.বিল্লাল হোসেন, সেক্রেটারী আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারী মিরাজ হোসেন, ইসলাম যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মুফতি আলমাস হুসাইন, ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি মো.জামাল হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশাররফ হোসেন শামিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা প্রমুখ।