মাগুরা সংবাদদাতা : আজ শনিবার মাগুরায় প্রেস কাউন্সিলের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেসকাউন্সিলের পক্ষথেকে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন শীর্ষক দিনব্যাপী সাবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম । মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের সচিব মো: আব্দুর সবুর , পুলিশ সুপার মিনা মাহমুদা , জেলা তথ্য অফিসার পাভেল দাস । এছাড়া বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবরে সভাপতি অধ্যাপক সাইদুর রহমান , প্রেসক্লাবের সাধারনণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক. প্রমুখ । কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম , বাংলাদেশ প্রেসকাউন্সিলের সচিব মো: আব্দুর সবুর । বিকালে প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। মাগুরা প্রেসক্লাবের সহ বিভিন্ন গণমাাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
গ্রাম-গঞ্জ-শহর
মাগুরায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আজ শনিবার মাগুরায় প্রেস কাউন্সিলের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।