ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বালিপাড়া ইউনিয়ন সভাপতি ডা. মো. জাহিদুল ইসলামের উদ্যোগ রাস্তা সংস্কার এর কাজ করা হয়েছে। সম্প্রতি ডা. মো. জাহিদুল ইসলাম উদ্যোগী হয়ে স্থানীয় কর্মীদের নিয়ে ছোটবাদুরা ও চৌকিদার হাট সংযোগ রাস্তার (পোল সংলগ্ন) সংস্কার কাজ করেন। এ সহম সংস্কার কাজে অংশগ্রহণ করেন রেজাউল করিম বাদশা তালুকদার,নান্না তালুকদার, মিলন তালুকদার, মহারাজ মল্লিক প্রমুখ।
তারা জানান, ইন্দুরকানী ও পাশ্ববর্তী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সংযোগের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার করা হয় নাই। যার কারনে বৃষ্টির মৌষুমে ইটসলিং এর রাস্তাটি বিভিন্ন স্থান থেকে ভেঙ্গে গিয়ে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পরে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ দুই উপজেলার অসংখ্য মানুষ চলাচল করে এই সংযোগ রাস্তা থেকে।
ডা. মো. জাহিদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানগামী শিক্ষার্থী ও পথচারীদের কথা ভেবে স্থানীয়দের সহায়তায় আমরা সংস্কার করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর সামাজিক কাজ চলোমান। মানুষের কল্যানে আমরা সর্বদাই কাজ করে যাব।