আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে একই গোয়াল ঘর থেকে ছোট বড় মোট ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গোয়াল ঘরের টিনের দরজা আটকানো বাঁশের লাঠি খুলে গরুগুলো চুরি করে নিয়ে যায়। সম্প্রতি আদমদীঘি সদরের ডহরপুর পাঠকপাড়া জনৈক হামিদুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
জানাযায়, আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের ডহরপুর পাঠকপাড়ার হামিদুল ইসলাম একজন গরু ব্যবসায়ী তার বাড়ির গোয়াল ঘরে বিভিন্ন সময় ৭/৮টি গরু থাকে। তার নিজের সহ ছোট বড় ৬টি গরু গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। রাত ৩টা দিকে ঘুম থেকে জেগে দেখেন গোয়ার ঘর থেকে চোরচক্র গোয়াল ঘরের টিনের দরজা আটকানো বাঁশের লাঠি খুলে একটি গর্ভবতি গাভী গরু সহ ৬টি গরু চুরি করে নিয়ে যায়। চোরাই গরুর বর্তমান বাজার মূল্যে প্রায় ৬ লাখ টাকা হবে বলে দাবী করা হয়। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, হামিদুল ইসলামের বাড়ি সালগ্রাম মুখি রাস্তার পাশে সম্ভবত: গরু গুলো মিনি ট্রাক অথবা ভুটভুটি যোগে চোরেরা নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন স্থানে গরু উদ্ধারে চেষ্টা চলছে বলে হামিদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম জানান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, চুরি ঘটনার জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে চুরি যাওয়া উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।