তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার তিতাসে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ঝঙউ এর আলোকে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (মূল্যায়ন ও পরিবীক্ষণ), (যুগ্মসচিব), মো. শাহ্ আলম।

উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মোহাম্মদ আবেদ আলী। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মিলন চাকমা, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো.শাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিনসহ সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগে করনীয় শীর্ষক বিষয়াবলী নিয়ে প্রশিক্ষণ ও ধারণা প্রদান করা হয়।