গতকাল বৃহস্পতিবার, ১৬ অক্টোবর গুলশানস্থ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বিজ্ঞানমেলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রিন্সিপাল ফখরুদ্দিন মো: কেফায়েত উল্লাহ উক্ত মেলার উদ্বোধন করেন। বালক-বালিকাদের আলাদা দুটি অধিবেশনে অধ্যক্ষ তাঁর উদ্বোধনী বক্তব্যে আশা প্রকাশ করেন যে এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামীতে বিশ^বিখ্যাত বিজ্ঞানী হয়ে দেশের সুনাম অর্জন করবে। তাই সবাইকে তিনি জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য যথাযথ জ্ঞান আর্জনের আহ্বান জানান। উক্ত বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা: আমিনুল হক খান। পরিশেষে সকলে মেলার প্রজেক্ট সমূহ পরিদর্শন করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। মেলায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ৭৬টি প্রজেক্ট উপস্থাপিত হয়। এর মধ্যে বালিকাদের ‘Electricity through sound Energy’ প্রজেক্টটি এবং বালকদের ‘Genetic AI Engineering and CRISPR CAS -9’ প্রজেক্টটি বেষ্ট প্রজেক্ট হিসেবে নির্বাচিত হয়। প্রেসবিজ্ঞপ্তি।