চারদিন নিখোঁজ থাকার পর যশোরের শার্শায় আব্দুল্লাহ ২৫ নামে এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ডিবি ও পুলিশ।
১৪ অক্টোম্বর মঙ্গলবার সকাল ৮টার দিকে শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে স্টিলের বাস্ক থেকে এ লাশটি উদ্ধার করা হয়। গত ১০ অক্টোবর থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন।
নিহত আব্দুল্লাহ শার্শার গাতিপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে। সে পেশায় ব্যাটারিচালিত ভ্যান চালক ছিল। নিহত আব্দুল্লাহর বাবা ইউনুস আলী জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে তার ছেলে আব্দুল্লাহ জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।