বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার দক্ষিণ ওয়ার্ডের সভাপতি লোহাগাড়া চুনতি বড় মিয়াজি পাড়া নিবাসী হাফেজ ফিরোজ সিদ্দিকীর সম্মানিত পিতা মোহাম্মদ ছৈয়দুল আলম (৭৫) গতকাল দুপুর ১২ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার বাদে এশা লোহাগাড়া চুনতি বড় মিয়াজি পাড়া, জামে মসজিদের ঈদগাহ ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলে, ৩ মেয়ে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

এতে আরও শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার ও চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী। শোক বাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। পরিবার পরিজনদের এই শোকে ধৈর্যধারণের তাওফিক দান করুন।