ফুলবাড়ী, (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসের উদ্দ্যেগে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন মৌসুমে উফসী উন্নত জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণের উদ্বোধন। বুধবার সকালে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী কৃষকদের মাঝে বক্তব্য রাখেন এতে তিনি বলেন, কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে সরকার আপনাদের মাঝে সব রকম সহযোগীতা করে যাচ্ছে। আপনারা এই সার ও বীজ সঠিক ভাবে ব্যবহার করবেন। সার ও বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোঃ শাহানুর রহমান। এছাড়াও কৃষি অফিসের সকল কর্মকর্তা- কর্মচারী, কৃষক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তর।
গ্রাম-গঞ্জ-শহর
ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসের উদ্দ্যেগে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন মৌসুমে উফসী উন্নত জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণের উদ্বোধন।