সখিপুর সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলা শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে এ ফল মেলা শুরু হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী। এ সময় বক্তব্য দেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা ও বিআরডিবি’র চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ। বক্তারা ফল চাষে বিশেষ গুরুত্ব দিতে কৃষকদের উৎসাহ প্রদান করেন।