রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা: রাজৈর উপজেলার হরিদাসদি-মহেন্দ্রদি ইউনিয়নের কালিবাড়ি বাজারের সিঙ্গারা পুরির দোকানদার জামাল মুন্সির( ৫৫) লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে কালিবাজারের তার দোকানের পিছনে বাজারের লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। জামাল হরিদাসদি গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। রাজৈর থানা ওসি মাসুদ খান জানান,সম্ভবত স্ট্রোক জনিত কারনে তার মৃত্যু হয়েছে।