সোনারগাঁ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাইকারটেক ব্রিজ সংলগ্ন ডোবা থেকে কামরুন নাহার সায়মা (২৫) নামে এক যুবতীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখতে পেয়ে বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা বন্দী লাশটি উদ্ধার করে। খোলার পর দেখতে পায় একটি যুবতীর মরদেহ,তবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে যায়।
স্থানীয়রা জানান নিহত কিশোরী নাম কামরুন নাহার সায়মা তিনি স্থানীয় কলাপাতা বার্গার নামে একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। মোগড়াপারা ইউনিয়নের আমতলা ভাড়া থাকেন। শরীয়তপুর জেলার জাজিরার মাগুরা এলাকার মৃত সাদেক মোল্লার মেয়ে।