গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে রাব এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে দিনাজপুর, সিটিসি র‌্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার থেকে কোটি টাকা মূল্যের ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে। এঘটনায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫) ও একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া(৩০) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)কে গ্রেফতার করে।

র্যাব জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরিক্ষা করে এটি প্রাথমিক ভাবে আলস কষ্টি পাথরের মূর্তি বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা- নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।