শ্রীমঙ্গ সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫৫ কোটি ৫৭ লক্ষ ৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে পানি খাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি মহসিন অডিটোরিয়ামে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন-পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.ইসলাম উদ্দিন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে নাগরিক সুবিধা ও পৌরসভার নানান সম্ভাবনার দিক তুলে ধরেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মাহবুবুল আলম পাটোয়ারী,পৌরসভা পরিচালনা সহায়ক কমিটির সদস্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, উপজেলা প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খান, সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা। বাজেট অধিবেশন সঞ্চালনা করেন পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক। বাজেট অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম কামরুল, ব্যবসায়ী নেতা শাহীন আহমেদ, পৌর বিএনপি’র আহবায়ক মো. শামিম আহমেদ, উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আলম সিদ্দিকী প্রমুখ।