শান্তিগঞ্জ সংবাদদাতা: বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার ও সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জের উদ্যোগে এবং বিএনপি নেতা রেজাউল কবির জায়গীরদার রাজার সার্বিক সহযোগিতায় শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি থেকে দিনব্যাপী উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ শিবির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক পরিষদের সভাপতি মঞ্জুর আলী এবং সঞ্চালনায় ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন। বিশেষ অতিথির বক্তব্য দেন সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল কবির জায়গীরদার রাজা।

এছাড়াও বক্তব্য দেন নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, বিএনপি নেতা জিয়াউর রহমান এবং ডা. নজরুল হোসেন প্রমুখ।