বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নিকলী-বাজিতপুর আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রমজান আলী ইসলামী ফাউন্ডেশন এর ডিজি আব্দুস সালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ) এর সাথে আগারগাঁও ও ইসলামিক ফাউন্ডেশনের হেড সৌজন্য অফিসে সাক্ষাৎ করেন।
জেলা আমীর ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি এ সময় ফাউন্ডেশনের অধীনে গণশিক্ষা কার্যক্রম, মডেল মসজিদ প্রকল্প, যাকাত বিতরণ কার্যক্রমসহ সার্বিক বিষয়ের মানোন্নয়নের পরামর্শ প্রদান করেন। ডিজি মহোদয় এ সময় ডিজি মহোদয় জেলা আমীরের সার্বিক সহযোগিতা কামনা করেন ।
সাক্ষাৎ এর সময় জেলা আমীরের সাথে ছিলেন বিটিভির প্রোগ্রাম প্রডিউসার মোস্তাক আহমেদ।