বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের মোহম্মাদপুর বিলে প্রভাবশালীরা জোর পূর্বক দখল নিয়ে মাছচাষকে কেন্দ্র করে মৎস্যজীবী ও জমির মালিকদের সাথে প্রতিপক্ষের চরম বিরোধ সৃষ্টি হয়েছে। বিলে মৎস্যজীবীদের বিলে মাছ ধরতে নামতে না দেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিলের ধারের মৎস্যজীবী ও স্থানীয় জমির মালিকরা গতকাল রোববার বিকালে প্রতিবাদ সভার আয়োজন করে। এদিকে বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে একটি মহল ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা দাবি করেছেন। জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মোহম্মদপুর বিলের চারপাশে বালানগর, বাগমারা, একডালা, মাঝিগ্রামসহ কয়েকটি গ্রামের শতশত জমির মালিক রয়েছে। দীর্ঘ দিন ধরে স্থানীয় বিলের ধারের শত শত পরিবার ওই বিলে মৎস্য আহারণ করে জীবন যাপন করে। সম্প্রতি বিলটি ফ্যাসিস্ট আ’লীগের পেতাত্বা মোহম্মাদপুর গ্রামের আজিজুল হক, আমজাদ হোসেন, রাজু, বেলাল, সাঈদ হোসেন, আতাব আলী, মুক্তাহার সহ কতিপয় ব্যক্তি গোপনে মাছ ছাড়ার নামে পুরা বিলটি দখল নিয়ে বিলের ধারের মৎস্যজীবিদের মাছ ধরতে দিচ্ছে না। মাছ ধরতে গেলে যুগ যুগ ধরে মাছ ধরে যারা জীবন অতিবাহিত করে তাদের জাল-দড়ি জোর পূর্বক নিয়ে যাচ্ছে। এ ঘটনার জের গত শনিবার মৎস্যজীবি মোহম্মাদপুর গ্রামের মৎসজীবি ফহিম আলী, জালাল উদ্দিন সহ মাছ ধরতে গেলে একই গ্রামের আজিজুল হক, আমজাদ হোসেন, রাজু, বেলাল সহ কতিপয় দু¯ৃ‹তিকারী তাদের জাল-দড়ি নিয়ে যায়। অসহায় মৎস্যজীবি ফহিম সন্ধ্যায় জাল-দড়ি চাইতে গেলে তাকে জাল না দিয়ে মারপিট শুরু করে। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্ঠি হয়। গ্রামবাসী একাত্রিত হয়ে বিল দখলদারদের প্রতিরোধ করতে গেলে তারা পালিয়ে যায়।
গ্রাম-গঞ্জ-শহর
এলাকাবাসীর প্রতিবাদ
বাগমারায় বিলে জোর পূর্বক মাছচাষের অভিযোগ
রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের মোহম্মাদপুর বিলে প্রভাবশালীরা জোর পূর্বক দখল নিয়ে মাছচাষকে কেন্দ্র করে মৎস্যজীবী ও জমির মালিকদের সাথে প্রতিপক্ষের চরম বিরোধ সৃষ্টি হয়েছে।