নালিতাবাড়ি (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পানিহাতা তাড়ানি পাহাড় সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী নারীও শিশুসহ ১০ বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ১১ জুলাই ভোর ৬টার দিকে পানিহাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮নং এর কাছ থেকে পুশইন অবস্থায় তাদের আটক করে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি জোয়ানরা। পুশইনের শিকার ব্যাক্তিরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহাজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র মোঃ আল-আমীন (২৯) মৃত আঃ গাফফার আলীর পুত্র বাবর আলী (২৩) মৃত আমজাদ আলীর স্ত্রী, মোছাঃ সখিনা বেগম (৪৮) মৃত আঃ গাফফার আলীর স্ত্রী, সোনা বানু (৪৫), আলম আমীনের পুত্র মোঃ কাজল মিয়া (২৪), জামান উদ্দিনের স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন (২১), আল-আমীনের ৭ বছর বয়সী পুত্র আদিল মাহমুদ, ৭ মাস বয়সী অপর পুত্র ইয়ামিন, জামাল উদ্দিনের ৩ বছর বয়সী কন্যা লামিয়া খাতুন এবং অপর কন্যা শিশু রাবিয়া খাতুন। সূত্রঃ জানায় ২০২৩ সালে অবৈধ পথে ভারতের দিল্লির ফরিদাবাদে আমজাদ আলীর চিকিৎসার জন্য ভারতে যায়। সেখানে জামালের মৃত্যু হলে বাকিরা সেখানে রয়ে যান এবং শ্রমিকের কাজ করেন। সম্প্রতি স্থানীয় লোকজন ভারতীয় পুলিশের হাতে তুলে তাদের ধরিয়ে দেন। পরে ভারতীয় পুলিশ বিএসএফ এর হাতে হস্তান্তর করলে শুক্রবার ভোরে নালিতাবাড়ি সীমান্ত পথে তাদের পুশইন করে। এদিকে আটককৃতদের দুপুুরে নালিতাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদেী হাসান ও নালিতাবাড়ি থানা পুলিশ ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা বিষয়টি দৈনিক সংগ্রামকে জানান।
গ্রাম-গঞ্জ-শহর
নালিতাবাড়ি সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১০ জনকে পুশইন
শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পানিহাতা তাড়ানি পাহাড় সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী নারীও শিশুসহ ১০ বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ১১ জুলাই ভোর ৬টার দিকে পানিহাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮নং এর কাছ থেকে পুশইন