আনোয়ারা (কর্ণফুলী) সংবাদদাতা : মানুষ মানুষের জন্য, মানবতার সেবায় পরম ধর্ম- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন ক্যান্সার আক্রান্ত সাইফুলের চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করেছে। আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া গ্রামে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ শাকিল, মোঃ ফয়সাল কাবির, সদস্য সচিব মোঃ তানভীরুল আলম ও সিনিয়র সদস্য মোঃ হানিফ। সংগঠনের আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম বলেন, সাইফুলের চিকিৎসায় এখনো অনেক অর্থের প্রয়োজন। আমরা সবাই মিলে যতটুকু পেরেছি করেছি, তবে সমাজের বিত্তবানদের এবং অন্যান্য মানবিক সংগঠনগুলোর প্রতি অনুরোধ, আপনারা যার যার সাধ্য অনুযায়ী সাইফুলের পাশে দাঁড়ান।

তিনি আরও বলেন, মানবিক সহায়তার মাধ্যমে যদি একজন মানুষের জীবন রক্ষা পায়, সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।