আমতলী (বরগুনা) সংবাদদাতা : সাগর ও নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ভাবে মাছে মাছ শিকার করে একটি যাত্রীবাহী বাসে করে ঢাকায় পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমতলীর-ঢাকা- রুটের আঞ্চলিক মহাসড়কের মানিকঝুরি নামক স্থান থেকে বাস আটক করে বিভিন্ন প্রজাতির ২৬ মণ সামুদ্রিক মাছ জব্দ করে নিলামে বিক্রি ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়। সোমবার রাত সাড়ে ১০টার সময় মাছ জব্দ করা হয়। জানা গেছে, একটি অবৈধ মাছ পাচার কারীদল ধীর্ঘদিন ধরে তালতলী উপজেলা থেকে তালতলী-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসে করে মাছ পাচার করছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খানের নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ও পুলিশের সহযোগিতায় মিজান পরিবহনের একটি বাস উপজেলার মানিকঝুরি নামক স্থানে আটক করা হয়। পরে বাসটির ভিতর এবং বাঙ্কারে তল্লাসী করে ইলিশ, লইট্যা, টাইগার চিংড়ি ও ভুলাসহ ২৬ মন সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
আমতলীতে ২৬ মন সামুদ্রিক মাছ জব্দ
সাগর ও নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ভাবে মাছে মাছ শিকার করে একটি যাত্রীবাহী বাসে করে ঢাকায় পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমতলীর-ঢাকা- রুটের