গাইবান্ধা সংবাদদাতা: গত ২২ আগস্ট বাদ মাগরিব, কুপতলা একিউ উচ্চ বিদ্যালয় হল রুমে(গাইবান্ধা সদর) শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুপতলা ইউনিয়ন শাখার শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুপতলা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মোঃ আসাদুজ্জামান (রানা) সাহেবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিজানুর রহমান সাহেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর-২ আসনের এমপি প্রার্থী মজলুম জননেতা জনাব মো. আব্দুল করিম সরকার, সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, গাইবান্ধা এবং আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হাসান নয়া মিয়া, বিএসসি, সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাইবান্ধা জেলা শাখা, গাইবান্ধা সদর উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আহমদ আব্দুল্লাহ ইউসুফ (ইকবাল), মো. আব্দুর রহমান, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাইবান্ধা সদর উপজেলা শাখা; মোঃ আব্দুল কাহ্হার সিদ্দিক, সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাইবান্ধা সদর উপজেলা শাখা; মোঃ শাকিল প্রামানিক, সভাপতি, কুপতলা ইউ, মো. জুলফিকার আলী (জাকির), সেক্রেটারি, কুপতলা ইউনিয়ন জনাব মোঃ শহিদুল ইসলাম, গাজীপুর জেলা জামায়াত। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কুপতলা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।