পলাশ (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদীর পলাশে ওয়েস্টেজ নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ বিভিন্ন মিডিয়ায় নিউজ আসার পর গতকাল রাতে মামলা নিতে বাদ্য হয়। আবুল হোসেন বাদী হয়ে ৭ জন ও অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামী করে পলাশ থানায় একটি মারামারির মামলা করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায় এ ঘটনায় প্রথমে একটি গুঞ্জন ওঠে যে, গায়েবি আদেশে বলাহয়েছে কোন মিডিয়ায় নিউজ ও মামলা করা যাবে না যে কোন মূল্যে আপোষের নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। কিন্তু কোন কাজের কাজ না হওয়ায় অবশেষে মামলা রুজু করা হয়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ বলেন গত ২১ /১০/২০২৫ তারিখে মারামারির ঘটনায় একটি এজাহার পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।