সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ স্থাপনা দখল মুক্ত করার দাবিতে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের শফিকুল ইসলাম মানিকের স্ত্রী মুন্নী বেগম।

লিখিত বক্তব্য পাঠ কালে মুন্নী বেগম বলেন, তার স্বামীর উত্তর ধর্মপুর মৌজার ৮৩২ ও ৮২৭দাগের জমি ক্রয় করে দখল করে আসছিল। কিন্তু তার স্বামীর ছোট ভাই পুলিশে চাকরি করার সুবাদে জোর করে পৌণে দুই শতক জমি দখল করে বারান্দা নির্মাণ করেছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি।

মতবিনিময়

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে গফরগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পাইলট প্রকল্পের উদ্বোধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে ‘নীতিবান শিশু, সুখী বাংলাদেশ’ শীর্ষক একটি পাইলট প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) আল মামুন।

গাছের চারা বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে রোববার (৩রা আগস্ট) ছাত্র-ছাত্রীদের মাঝে কৃষাণ-কৃষানী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ৩শত গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষে সমাজ সেবক একেএম সাইফুল্লা ও মাসুদা আক্তারের অর্থায়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন সিনিয়র সাংবাদিক বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল।

মতবিনিময় সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : শিশু সুরক্ষা, নারীর সহিংসতা, বাল্যবিয়েসহ নানা বিষয় নিয়ে প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে একশন এইডের রূপগঞ্জ শাখার কর্মকর্তারা মতবিনিময় করেছেন। এসময় এসব সমস্যা সমাধানে করণীয় বিষয়ক আলোচনা হয়। সোমবার দুপুরে রূপগঞ্জ থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

একশন এইডের চনপাড়া পুনর্বাসন শাখার মেডিকেল অফিসার ডা. নুসরাত কাদিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল আলম।

প্রশিক্ষণ কর্মশালা

কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় “বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানের জাতসমুহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল” শীর্ষক কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট সোমবার বিকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।