বাগেরহাট সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থানে বাগেরহাটের শহীদ বিপ্লব শেখ ও শহীদ মোঃ সাব্বির ইসলাম সাকিব এর কবর জিয়ারত ও তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল ০৮ জুলাই (মঙ্গলবার) সকালে জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল প্রথমে বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার হিজলা গ্রামের মোঃ শহিদুল মন্ডলের পুত্র শহীদ মোহাম্মদ সাব্বির ইসলাম সাকিবের কবর জিয়ারত করেন পরবর্তীতে নেতৃবৃন্দ মোল্লারহাট উপজেলার বুড়িগাংনী গ্রামের মোহাম্মদ পারভেজ শেখের পুত্র শহীদ বিপ্লব শেখের কবর জিয়ারত করেন।কবর জিয়ারত কালীন নেতৃবৃন্দ উভয় শহীদ পরিবারের সাথে দেখা করেন এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে প্রতিনিধি দলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা ও খুলনা অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মনিরুজ্জামান, মোল্লাহাট উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।