সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক।

উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর সাত বাড়িয়া গ্রামের বাসিন্দা রুপসী বসাকের ঘর সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যায়। শুক্রবার সকালে ডা. মানিক জামায়াত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মোস্তফা, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলাম, ফখরুল ইসলাম, আব্দুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি।