বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী উজ্জ্বল সরকারের বিরুদ্ধে স্বর্ণের চেইনের বদলে সিটি গোল্ডের চেইন তৈরির করে দেওয়ার অভিযোগ করেছেন ক্রেতা মমতাজুল ইসলাম। গত ২১ জুলাই বিকেলে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে মমতাজুল ইসলামকে টাকা ফেরত দেয় উজ্জ্বল সরকার। সেইসাথে ভবিষ্যতে তিনি এমন কাজ করবেন না বলে অঙ্গীকার করেন উজ্জ্বল সরকার। জানা যায়, মমতাজুল ইসলাম স্বর্ণ ব্যবসায়ী উজ্জল সরকারের কাছে থেকে ১ টি স্বর্ণের চেইন তৈরি করে নেন। সম্প্রতি তিনি জানতে পারেন সেটি স্বর্ণের নয় বরং সিটি গোল্ডের চেইন ছিলো। এরপর তার অভিযোগের পেক্ষিতে তার দেওয়া টাকা ফেরত দেয়া হয়। এসময় স্থানীয় গণ্যমান্যদের ব্যক্তিদের উপস্থিতিতে উজ্জল সরকার লিখিত অঙ্গীকার করেন।