রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালিও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের ইসলামীও যুব বিভাগের উদ্যোগে এ র্যালি ও সমাবেশের আয়োজন করে। সম্প্রতি এ উপলক্ষে আলেকজান্ডার কামিল মাদরাসারা সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলা সদর আলেকজান্ডার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহমানিয়া জামেমসজিদ মিলনায়তনে এক সমাবেশের মিলিত হন। যুব বিভাগের সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলী মুর্তজা পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাফর আহমদ, প্রমুখ, এসময় বক্তারা বলেন যুবকরা হচ্ছে দেশের চালিকা শক্তি এদেশকে স্বনির্ভর ও উন্নত করতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে দেশের প্রতিটি যুবকের হাতে কর্ম তুলে দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতা আসলে কোন যুবক বেকার থাকবে না।
গ্রাম-গঞ্জ-শহর
রামগতিতে যুবদিবসে জামায়াতের র্যালি
লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালিও সমাবেশ
Printed Edition