দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা শাখার সদস্য (রুকন) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি স্থানীয় লামাসানিয়ায় একটি হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রুকন সমাবেশে উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ।