কিশোরগঞ্জ সংবাদদাতা : ফোরাম ঢাকা কর্তৃক কিশোরগঞ্জ জেলার সাত জন কৃতি সন্তানকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।

কিশোরগঞ্জ ফোরাম ঢাকার নবনির্বাচিত সভাপতি আইআইআইটির কান্ট্রি ডিরেক্টর ও আইইউটির ভিজিটিং প্রফেসর ড.এম আব্দুল আজিজের সভাপতিত্বে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সংগঠনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জ জেলার সাতজন

কৃতি সন্তানকে কিশোরগঞ্জ ফোরাম ঢাকা উদ্যোগে এবছর সম্মাননা প্রদান করেন। গুণীজন সংবর্ধনা প্রাপ্ত ব্যক্তিগণ হলেন বাংলা একাডেমির সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান, মেজর জেনারেল এহতেশাম উল হক এনডিসি,পিএসসি (অব), বিশিষ্ট কারডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যাপক জিহাদ খান, সাবেক অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ড. মুহাম্মদ গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ ফোরাম ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ আব্দুল্লাহ, চক্ষু বিশেষজ্ঞও সার্জেন ডাক্তার মাহাবুবুর রহমান শাহিন কে ক্রেস্ট সনদ প্রদান করা হয়।