সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা: অব্যাহত রোদের তীব্র তাপ থেকে খেটেখাওয়া মানুষদের স্বস্থি দিতে নীলফামারীর সৈয়দপুরে শতাধিক রিকশাচালকদের মাঝে মাথায় আটকে রাখা যায় এমন বিশেষ ধরণর ক্যাপ ছাতা বিতরণ করেছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন।

গত ২৬ জুলাই দুপুরে শহরের জিআরপি মোড়ে (স্মৃতিঅম্লাণ চত্বর) এলাকায় অবস্থান করা রিকশাচালকদের মাঝে ওই ক্যাপ ছাতা বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। মূলত গরমের সময় রিকশাচালকদের রোদ থেকে রক্ষা পেতে এবং স্বস্তি পেতে ক্যাপ ছাতা বিতরণ এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে সংগঠনটি।

ক্যাপ ছাতা পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন রিকশাচালকেরা। রিক্সাচালক রুস্তম, মাবুল, সুষান্ত, সেলিমসহ অন্যান্যরা জানান, দিন দিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন জীবিকার জন্য আমাদের বাইরে বেরোতে হয়। তখন এই প্রখর রোদে কষ্ট বেড়ে যায় অনেক। গরমে কিংবা বৃষ্টিতে রিক্সা চলানো যায় না। এ সময় এই ক্যাপছাতা পেয়ে আমরা আনন্দিত। উপহার হিসেবে পাওয়া ক্যাপ ছাতা রোদ-বৃষ্টিতে তাদের উপকারে আসবে। তীব্র গরমে পাশে থাকার জন্য আমাদের প্রিয় সৈয়দপুর সংগঠনকে ধন্যবাদ জানান তারা।