রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিল শহীদ (৫০) নামক এক বাঙারি ব্যবসায়ী প্রাণ। সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভূলতা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পাড়াবালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। দীর্ঘদিন যাবত তিনি সপরিবারে উপজেলার কর্ণগোপ এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ভাঙারি ব্যবসায়ী।

ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোখলেছুর রহমান বলেন, বুধবার বিকালে উপজেলার ভূলতা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক ভাঙারি ব্যবসায়ীকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় কয়েকজন ওই পথচারীকে ভুলতা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এসে রেখে পালিয়ে যায়। পরিবর্তীতে রূপগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।